মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি
অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী মৌরি সেলিম।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।
জানা গেছে, এখন থেকে পারিবারিক ব্যবসা দেখাশোনা করবেন।
ফেসবুকে স্ট্যটাসে মৌরি লেখেন, “চিরদিনের জন্য মিডিয়াকে বিদায় জানাচ্ছি। এখন আমি আমার নিজের ব্যক্তিগত জীবন আর আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি! সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহর রহমতে সবসময় সুস্থ থাকি, ভালো থাকি!”
মৌরি গণমাধ্যমকে বলেন, “আমি শুরু থেকেই বলে আসছি শখ থেকে অভিনয়ে এসেছি। যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়েছি আমি। এ জন্য মিডিয়ার কাছে কৃতজ্ঞ। মিডিয়ার সহকর্মীদের প্রতিও অনেক কৃতজ্ঞতা। তাদের সবার প্রতি আমার অফুরন্ত ভালোবাসা।”
মিডিয়া ছাড়লেও এ জগতের মানুষের প্রতি ভালোবাসা থাকবে বলে জানান মৌরি।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন মৌরি সেলিম। সর্বশেষ আবু হায়াত মাহমুদ পরিচালিত “১০০ তে একশো” ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন তিনি।
মতামত দিন