Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জন্মদিনের কেক খেয়ে অনন্ত বললেন, ‘আমি তো রোজা’

‘কিল হিম’ সিনেমার প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল অনন্ত জলিলকে কেক খাইয়ে দেন

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০৩:৩৪ পিএম

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক, প্রযোজক ও বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিলের জন্মদিন আজ। ১৯৭৭ সালের ১৭ এপ্রিল মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি।

জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রোজা রেখেই ভুলে কেক খেয়ে ফেলেন অনন্ত জলিল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।  

ভিডিওতে দেখা যায়, জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে নিয়ে কেক কাটেন আলোচিত এ অভিনেতা। এ সময় “কিল হিম” সিনেমার প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল অনন্ত জলিলকে কেক খাইয়ে দেন। এ সময় সামনে থেকে একজনকে বলতে শোনা যায়, “ভাই- রোজা রোজা”। সঙ্গে সঙ্গে টিস্যু দিয়ে মুখ মুছে অনন্ত বলেন, “হায় হায়, আমি তো রোজা।”

এবার ঈদে বর্ষাকে নিয়ে অনন্ত হাজির হচ্ছেন “কিল হিম” নিয়ে। এটি অনন্তর নিজস্ব প্রযোজনার বাইরে প্রথম সিনেমা। এর পরিচালক ও প্রযোজক মো. ইকবাল।

   

About

Popular Links

x