প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০৯:১৭ এএমআপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৯:৫১ এএম
করোনাভাইরাসের আতঙ্ক এবার নতুন করে মাথাচাড়া দিয়েছে টলিগঞ্জের সিনেমা পাড়াতেও।
ভারতীয় গণমাধ্যমসূত্রে শুক্রবারই পরিচালক সুমন ঘোষের কোভিড পজিটিভ হওয়ার বিষয়টি জানা যায়। একদিন পরই নতুন বছরের প্রথমদিন, করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ সংগীত শিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়ের। একইদিন সৃজিত মুখোপাধ্যায়েরও রিপোর্ট পজিটিভ আসে।
শনিবার (১ জানুয়ারি) রাতে কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার কথা ফেসবুকে জানান সৃজিত নিজেই।
এদিন ফেসবুকের দেওয়ালে সৃজিত লেখেন, “আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমি এখন আইসোলেশনে রয়েছি। গত ৭২ ঘন্টা আমার সংস্পর্শে আসা মানুষজনেরা দয়া করে নিজেদের টেস্ট করিয়ে নিন।”
করোনাভাইরাসকালে সোশ্যাল মিডিয়ায় শুরু থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। তবে করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের আগমনের আতঙ্কের মাঝেই পরিচালক নিজেই পড়লেন এ ভাইরাসের কবলে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামনেই মুক্তির অপেক্ষায় সৃজিতের দুটো ছবি, ফেব্রুয়ারির ৪ তারিখ মুক্তির দিন নির্দিষ্ট রয়েছে “সাবাশ মিঠু’ এবং 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। যদিও করোনাভাইরাস সংক্রমণের হার যে হারে বাড়ছে, তাতে মুক্তি পেছাতে পারে দুটি ছবিই।
পশ্চিমবঙ্গে শনিবার করোনাভাইরাস সংক্রমণ ৪,৫০০ পার করেছে। উদ্বেগ আরও বাড়িয়ে রাজ্যটিতে ১২% পার করেছে দৈনিক সংক্রমণের হার। তবে এখনও নিয়ন্ত্রণে রয়েছে মৃত্যু। শনিবারের রাজ্যটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের।
এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন সৃজিত
শনিবার (১ জানুয়ারি) রাতে কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার কথা ফেসবুকে জানান সৃজিত নিজেই