Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

নির্বাচনী প্রচারণায় নিজেকে উজাড় করে দেওয়ার আশ্বাস ফেরদৌসের

  • নিজের নির্বাচন নিয়ে বেশ আশাবাদী ফেরদৌস
  • ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১১:৫৭ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঢালিউড অভিনেতা ফেরদৌস আহমেদ। এরপর সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি।

এ সময় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ফেরদৌস আহমেদ বলেন, ‘‘আমি নির্বাচনী প্রচারণায় আমার শতভাগ দেব। এর পাশাপাশি দেশাত্মবোধক চলচ্চিত্র নির্মাণ করতে চাই। আমি ইতিমধ্যে ১৯৭১ সেই সব দিন নামে একটি সিনেমা করেছি, আমি আরও করতে চাই। চলচ্চিত্রের চেয়ে নির্বাচনী প্রচারণায় বেশি যুক্ত থাকব। আমি দেশের জনগণের কাছ থেকে অনেক ভালবাসা পেয়েছি, এবং আমি আশা করি আপনাদের সকলের ভালবাসা অব্যাহত থাকবে।’’

ফেরদৌস বলেন, ‘‘চলচ্চিত্রে অবশ্যই সময় দেবো। আমার যখন ছুটি থাকবে তখন চলচ্চিত্র নিয়ে আমার পরিকল্পনা থাকবে। এছাড়া স্বাধীনতার সংগ্রাম ও দেশের কল্যাণের স্বার্থে যেসব ছবি হয় সেগুলোর দিকে বেশি জোর দেবো। আজকে মানুষের যে ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসা নিয়েই আগামীর পথ চলতে চাই।’’

নিজের নির্বাচন নিয়ে বেশ আশাবাদী ফেরদৌস। তিনি বলেন, ‘‘আমি আশা করি আমরা ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনে বিজয়ী হব। শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনব।’’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে ঢালিউড অভিনেতা ফেরদৌস আহমেদকে প্রার্থী করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

এর আগে, ফেরদৌস ঢাকার দুটি আসন ঢাকা-১০ ও ঢাকা-১৮-এর জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

শোবিজ তারকা হলেও গত কয়েক বছরে তাকে উল্লেখযোগ্য কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। এই সময়ের মধ্যে তিনি কোনো উল্লেখযোগ্য চরিত্রে উপস্থিত হননি।

তবে আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সক্রিয় তিনি। সারাদেশে বিভিন্ন নির্বাচনে দলের হয়ে গণসংযোগের কাজে যুক্ত রয়েছেন তিনি।

   

About

Popular Links

x