Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এফডিসিতে শিল্পী সমিতির শপথ শেষে সাংবাদিকদের মারধর

এক নায়িকার সাক্ষাৎকারকে কেন্দ্র করে শিল্পীদের সঙ্গে সাংবাদিকদের বিরোধ শুরু হয়

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৯:০৬ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) সাংবাদিকদের ওপর অভিনয়শিল্পীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত সাংবাদিকদের হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৪-২৬’র নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শেষে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন, তার ক্যামেরাম্যানসহ আরও কয়েকজন।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানান, এক নায়িকার সাক্ষাৎকারকে কেন্দ্র করে শিল্পীদের সঙ্গে সাংবাদিকদের বিরোধ শুরু হয়। একপর্যায়ে বেশ কয়েকজন অভিনয়শিল্পী সাংবাদিকদের ওপর হামলা করেন। তাদের উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠানো হয়।

সাংবাদিকদের অভিযোগ, হামলায় চিত্রনায়ক জয় চৌধুরী, অভিনেতা শিবা শানু, আলেকজান্ডার বো’সহ আরও অনেকেই ছিলেন।

এর আগে, বিকেল সাড়ে ৫টার দিকে বিএফডিসির খোলা প্রাঙ্গণে সভাপতি মিশা সওদাগরের নেতৃত্বে শপথ গ্রহণ করেন চলচ্চিত্র শিল্পী সমিতির বাকি সদস্যরা। আর এরও আগে, মিশাকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

এদিকে শপথ পাঠ শেষে বক্তব্যে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘‘বিগত সময়ে চলচ্চিত্রের জন্য অনেকে অনেক কিছু করেছেন। আমাদের নতুন কমিটির কাছ থেকে আগামী দুই বছরে নতুনত্ব পাবেন বলে আশা করছি। আমরা পিছনে তাকানোর লোক নয়, আমরা সামনে তাকাব এবং ভালো কিছু করার চেষ্টা করব। ইনশাল্লাহ, আপনারা আমাদের পাশে থাকবেন।’’

   

About

Popular Links

x