অস্কারজয়ী কিংবদন্তি হলিউড অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রী বেটসি আরাকাওয়ার মারা গেছেন। স্থানীয় সংবাদমাধ্যম সান্তা ফে নিউ বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সান্তা ফেরে নিজ বাড়িতে তাদের মৃতদেহ পাওয়া যায়। তবে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
দুবারের অস্কারজয়ী এই অভিনেতার বয়স হয়েছিল ৯৫। তার স্ত্রী সুপরিচিত ছিলেন একজন পিয়ানোবাদক হিসেবে।
স্থানীয় সংবাদমাধ্যম সান্তা ফে নিউ মেক্সিকানকে শেরিফ বলেন, ‘‘আমরা প্রাথমিক তদন্তের মাঝপথে রয়েছি। এখন আমরা সার্চ ওয়ারেন্টের অপেক্ষায় আছি। তবে প্রতিবেশীদের এটা বলে আশ্বস্ত করতে চাই, এখানে কোনো বিপদের আশঙ্কা নেই।’’
উল্লেখ্য, ১৯৭০ সালে “দ্যা ফ্রেঞ্চ কানেকশন” সিনেমা মুক্তি পাওয়া জিমি পপাই ডয়েল চরিত্রে অভিনয় করে দুনিয়া জুড়ে খ্যাতি লাভ করেন এই অভিনেতা। এই সিনেমায় অভিনয় করে অস্কার পান তিনি। হ্যাকম্যান ১৯৯২ সালে ক্লিন্ট ইস্টউডের ‘‘আনফরগিভেন’’ সিনেমায় শেরিফ লিটল বিল ড্যাগেট চরিত্রে অভিনয় করেন। এই সিনেমার জন্য পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হিসেবে আবার অস্কার পান তিনি।



