https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2018/07/khaleda-hasina-1531985849560.jpg

‘আয়েশ করে পায়েস খান’ খালেদা জিয়া

ট্রিবিউন ডেস্ক

বাংলাদেশ

মামলার তারিখ এলেই খালেদা জিয়ার অসুস্থতা দেখা দেয় এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘তিনি তো জেলখানায় বহাল তবিয়তে আছেন। আয়েশ করে পায়েস খান। কেবল আদালতে মামলার তারিখ এলেই দেখি তিনি অসুস্থ হয়ে পড়েন।’ 

সোমবার (২৩ জুলাই) বিকালে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইসব কথা উল্ল্যেখ করেন। 

আগামী নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে জানান, ‘নির্বাচন যত এগিয়ে আসবে নানা খেলা শুরু হবে, এ নিয়ে কোনও সন্দেহ নেই। তবে আমরা জনগণের জন্য কাজ করছি এবং করে যাবো। আমরা চাই অবশ্যই দেশের মানুষ ভালো থাকবে।’ 

প্রধানমন্ত্রী জানান, ‘জেলখানায় খালেদা জিয়া এসি রুম ও মেইড সার্ভেন্টসহ সব ধরনের সুযোগ-সুবিধা পেয়েছেন।’  

খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, ‘তিনি আদালতের রায়ে জেলে আছেন। আমরা তো তাকে জেলে পাঠাইনি। তার এত বাঘা বাঘা আইনজীবী, তারা তো কেউ প্রমাণ করতে পারেননি তিনি দুর্নীতি করেননি।’