https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2020/02/nimolendogun-1-1581595012834.jpg

হাসপাতালে ভর্তি কবি নির্মলেন্দু গুণ

ট্রিবিউন ডেস্ক

সাহিত্য

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কবি নির্মলেন্দু গুণ। 

ঠান্ডাজনিত অসুস্থতায় শ্বাসকষ্ট শুরু হলে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে কবিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ জানান, নির্মলেন্দু গুণ নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছেন। চিকিৎসকেরা তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখেছেন।