https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2020/02/web-wt-dec30-18-pg10-3-1546157617135-1556192046057-1581935637271.jpg

ফোনে ১০০ টাকা রিচার্জে ২৫ টাকা কেটে নেবে সরকার

ট্রিবিউন ডেস্ক

অর্থনীতি

বাড়তে যাচ্ছে মোবাইল ফোনে কল ও ইন্টারনেটের খরচ। ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেওয়া।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন। 

এর আগে গত ২০১৯-২০ অর্থবছরের বাজেটে সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ  করা হয়। 

সম্পূরক শুল্ক আরও ৫ শতাংশ বাড়ানোর ফলে কেউ যদি ১০০ টাকা ফোনে রিচার্জ করেন, তাহলে ৭৫ দশমিক ০৩ টাকার সেবা নিতে পারবেন। বাকি ২৪ দশমিক ৯৭ টাকা যাবে কেটে নেবে সরকার। 

মোবাইল সেবার ওপরে ২০১৫-১৬ অর্থবছরে ১৫ শতাংশ হারে ভ্যাট ও ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়। ২০১৬-১৭ অর্থবছরে সম্পূরক শুল্ক বাড়িয়ে ৫ শতাংশ করা হয়।