https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2019/03/noble-4-1552481378615.jpg

কণ্ঠশিল্পী নোবেলের ইউটিউব চ্যানেল ব্যান

ট্রিবিউন ডেস্ক

বিনোদন

কণ্ঠশিল্পী মঈনুল আহসান নোবেলের “নোবেল ম্যান” নামের ইউটিউব চ্যানেলটি ব্যান (বাতিল) করেছে ইউটিউব কর্তৃপক্ষ। সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান “ওএলডি ম্যাক্সট্যান” এর রিপোর্টের ভিত্তিতে নোবেলের চ্যানেলটি বন্ধ করা হয়েছে।  শুক্রবার (৭ আস্ট) সন্ধ্যায় ওএলডি ম্যাক্সট্যানের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, “জনপ্রিয় সারেগামাপা খ্যাত গায়ক মঈনুল আহসান নোবেল ওরফে Noble Man এর 1.4M Subscribers এর ইউটিউব চ্যানেল আমাদের গ্রুপের পক্ষ থেকে রিমুভ করা হলো।”

কলকাতাভিত্তিক টেলিভিশন চ্যানেল জি বাংলায় গান গেয়ে জনপ্রিয়তা পান নোবেল। পরবর্তীতে অশ্লীলতা, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, কপিরাইট আইন ভঙ্গসহ নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সর্বশেষ “বাংলা মিলবে কবে” গানের গীতিকার ও সুরকার সৈকত চট্টোপাধ্যায়ের সঙ্গে লিখিত চুক্তি ছাড়াই গানটি ইউটিউবে প্রকাশ করায় তার বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ উঠে।