কুমির গিলতে ব্যস্ত অ্যানাকোন্ডা (ভিডিও)
ট্রিবিউন ডেস্কঅন্যান্য
ব্রাজিলের পন্টা নেগ্রোতে জলজ্যান্ত একটি কুমিরকে গিলে খেতে দেখা গেছে এক অ্যানাকোন্ডার। গৎ ৭ আগস্ট করা এই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, সাপটি যখন কুমিরটিকে আক্রমণ করে স্থানীয়রা সেই কুমিরকে বাঁচাতে যথেষ্ট উদ্যোগ নিয়েছিলেন।
সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী ডার্নান্ডো রেইস বলেন, "বাড়ি ফেরার পথে এই ঘটনা আমার চোখে পড়ে। দেখি অন্যরা ওই দুই সরীসৃপকে পৃথক করার চেষ্টা করছে।"
এদিকে সাপ বিশেষজ্ঞরা দাবি করেছেন, ছয় ফুট দৈর্ঘ্য ছিল এই অ্যানাকোন্ডার।
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর পরিবেশ ও বন্যপ্রাণপ্রেমীরা বরং স্থানীয়দের দোষারোপে ব্যস্ত হয়েছেন। স্থানীয়দের উচিত হয়নি ওই অ্যানাকোন্ডার মুখের গ্রাস কেড়ে নেওয়া এমনটাই দাবি তাদের।
Ê CAROÇO! 😳
— Manaus POP A 911🏳️🌈 (@manaus_pop) August 17, 2020
Uma sucuri foi flagrada tentando engolir um jacaré na área de um condomínio na Ponta Negra. 🐍🐊 pic.twitter.com/d3JlCQm3Ey