চতুর্থবারের পরীক্ষায় আবারও করোনাভাইরাস নেগেটিভ স্বরাষ্ট্রমন্ত্রীর
হাসান আল জাভেদবাংলাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের করোনাভাইরাস নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) চতুর্থবারের এ পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ আসলো।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মধ্যরাতে ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ।
এরআগে, শনিবার (১৪ নভেম্বর) আইইডিসিআরে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হয় স্বরাষ্ট্রমন্ত্রী ও তার এক সিনিয়র সেক্রেটারির। এর পরদিন দুজনই রাজারবাগ সম্মিলিত পুলিশ হাসপাতালে পুনরায় করোনাভাইরাসের নমুনা দিলে ফলাফল নেগেটিভ আসে।
১৬ নভেম্বর রাজধানীর ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকের তৃতীয় দফায় নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। এরপর মঙ্গলবার তার আবারও আইইডিসিআর-এ নমুনা পরীক্ষা করতে দিলে ফলাফল নেগেটিভ আসে তার।