https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2021/01/unnamed-1609865250207.jpg

জামালপুরে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ২টি মর্টার শেল নিষ্ক্রিয়

বিশ্বজিৎ দেব, জামালপুর

বাংলাদেশ

জামালপুরে বকশীগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ২টি মর্টারশেল উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে একটি বিশেষজ্ঞ দল। 

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক আজিজুল হক ও বকশীগঞ্জ থানার পরিদর্শক শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে বকশীগঞ্জ থানার সামনে মর্টারশেল দুটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। 

বকশীগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, ৯ মাস আগে বকশীগঞ্জ থানার সূর্যনগর গ্রামে মাটির নিচ থেকে মর্টারশেল ২টি উদ্ধার করা হয়। পরে শেল দুটিকে বকশীগঞ্জ থানার সংরক্ষণাগারে রাখা হয়েছিল। ৯ মাস পর বিশেজ্ঞ টিমের উপস্থিতিতে মঙ্গলবার বিকালে বিস্ফোরণ ঘটিয়ে মর্টারশেল দুটি নিষ্ক্রিয় করা হয়। 

বিশেষজ্ঞ দলের ধারণা, মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত এসব শেল কোনো কারণে বিস্ফোরিত হয়নি।