https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2019/07/rajibdhar77844-1562498073616.jpg

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে দেশের ৬ বিভাগে

ইউএনবি

বাংলাদেশ

ঢাকাসহ দেশের ছয় বিভাগের দুয়েক জায়গায় বুধবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়েছে।

ছয়টি বিভাগ হলো- ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম।

বুলেটিনে বলা হয়, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।