https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2020/10/bd5f-7d5d-416d-bb4f-d2fc0cbb59de-1602682298678.jpg

শিশুদের অনলাইন ক্লাসের সময় যা যা করনীয়

ট্রিবিউন ডেস্ক

ফিচার

করোনাভাইরাস মহামারির জন্য সব বাচ্চাদেরই স্কুল-কলেজ বন্ধ। ক্লাস হচ্ছে অনলাইনে। যার ফলে শিশুদের সারাদিন ল্যাপটপ-কম্পিউটার-মোবাইলের সামনে বসে থেকে এক টানা ক্লাস করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ছোট্ট শরীরে একটানা এমন বসে থাকার ফলে প্রায়ই পিঠ ও কোমর ব্যথা হয়ে যাচ্ছে শিশুদের। আজ থাকবে কিছু টিপস যেগুলো মেনে চলতে পারলে ছোট্ট সোনামণিদের পিঠ ও কোমর ব্যথা করবে না।

 নির্দিষ্ট বসার জায়গা

ক্লাস করার জন্য একটি নির্দিষ্ট বসার চেয়ার ও টেবিল ঠিক করে দিন। বিছানায় শুয়ে বা বসে ক্লাস করাটা এড়িয়ে চললেই ভাল। ক্লাস করার নির্দিষ্ট জায়গাটি চাইলে সুন্দর করে সাজাতে পারেন। রজ্ঞিন কাগজ কেটে আসে পাশে লাগিয়ে দিলেই বেশ সুন্দর দেখাবে।

 বসার ধরন ঠিক রাখতে হবে

 ঠিক মতন মেরুদণ্ড সোজা করে না বসলে বাচ্চাদের পিঠ ব্যাথা করবে। তাই খেয়াল রাখুন শিশুরা ক্লাস করতে বসার সময় মেরুদন্ড যেন সোজা করে বসে। চেয়ার বেশি উঁচু দেবেন না। এতে পা ঝুলে থাকবে আর পরবর্তীতে পা ব্যাথা করবে।

 ক্লাসের মাঝে হালকা ব্যায়াম

 ক্লাস করার ফাঁকে ফাঁকে শিশুকে হালকা হাত পা টানটান করতে বলবেন। এ ধরনের ব্যায়ামকে “স্ট্রেচিং” বলে। এতে করে একটানা বসে থাকা হবে না ও মাংশ পেশি গুলো সচল থাকবে।

 নরম চেয়ার দিন

শিশুর পড়তে বসার চেয়ারটি অবশ্যই নরম ও আরামদায়ক হতে হবে। তবে খেয়াল রাখবেন খুব বেশি যেন নরম না হয়। চেয়ারের পিছনে একটা বালিশ দিতে পারেন। এতে পিঠে ব্যাথা হবেনা।

 মোবাইল ফোনে ক্লাস করতে দিবেন না

 মোবাইলের পর্দা অনেক ছোট হওয়ায় চোখে চাপ পড়ে বেশি। এ জন্য ক্লাস করতে মোবাইল ফোন না দিয়ে ল্যাপটপ বা কম্পিউটার দিন।

 পুষ্টিকর খাবার দিন

 ক্লাস করার মাঝে হালকা নাস্তা দিন। যেমন- ফলমুল বা ব্রেড। ফলের রস বা পানি দিন একটু পর পর। এতে করে ঘুম ঘুম ভাবটা থাকবেনা এবং ক্লাস করতে শিশু শক্তি পাবে।

 শিশুকে উৎসাহ দিন। ক্লাস শেষ হলে জানতে চান তার কেমন লেগেছে কাজ করতে। এতে করে ক্লাস করার ব্যাপারে সে আরও আগ্রহী হবে এবং মানসিকভাবে ভাল থাকবে।