https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2021/02/edited-bcb-1612325599328.jpg

টসে জিতে ব্যাটিংয়ে টাইগাররা

চট্টগ্রাম থেকে সৈয়দ ফায়াজ আহমেদ

খেলা

বুধবার (২ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

সাকিব আল হাসান তার এক বছরের নিষেধাজ্ঞার পরে এবং চোট কাটিয়ে উঠে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে ফিরেছেন।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, শাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মীরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, জেরামেইন ব্ল্যাকউড, শায়েন মোসলে, নক্রুমাহ বোনার, জোশুয়া ডি সিলভা, রাহকিম কর্নওয়াল, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, জমেল ওয়ারিকান, কাইল মায়ার্স।