জামালপুরে স্কুলছাত্রীর বিয়ে ঠেকাল প্রশাসন!
বিশ্বজিৎ দেব, জামালপুরবাংলাদেশ
জামালপুরের বকশীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজার নির্দেশে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বিয়েটি বন্ধ হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজা জানায়, বকশীগঞ্জ পৌর এলাকার টিকরকান্দি গ্রামের আবুল হাশেমের ছেলে শামীম মিয়ার (১৮) সঙ্গে মেলান্দহ উপজেলার পূর্ব আদ্রা গ্রামের আবদুল রাজ্জাকের মেয়ে ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তানজিলা আক্তারের (১৫) বিয়ের জন্য আলাপ আলোচনা হচ্ছিল।
মেয়ের পক্ষের লোকজন ছেলে শামীম মিয়ার বাড়িতে এ নিয়ে বৈঠকে বসেন।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তীকে ওই বাড়িতে পাঠান।
ইউএনও মুনমুন জাহান লিজা জানান, প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না এই মর্মে অঙ্গীকার গ্রহণ করে মেয়েকে বাবার জিম্মায় দেওয়া হয়েছে।