https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2020/08/edited-rape-1564844774230-1598191171989.jpg

জামালপুরে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ

ট্রিবিউন ডেস্ক

বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষককে (১৫) গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

অন্যদিকে, ধর্ষণের শিকার স্কুলছাত্রী (১৩) একটি ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। 

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণে অভিযুক্ত কিশোর ভুক্তভোগীর সাথে পূর্ব পরিচিত ছিল। গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে স্কুলছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে ওই কিশোর।  

এ ঘটনায় গত বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে ওই স্কুল ছাত্রীর বাবা বকশীগঞ্জ

থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন, “শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত কিশোরকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে এবং শিশু কন্যাকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”