বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে
ট্রিবিউন ডেস্কবাংলাদেশ
কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সোমবার (৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা জানিয়ে আরো বলা হয়, এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে জানানো হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৩ শতাংশ। ঢাকায় বাতাসের গতিবেগ ছিল দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার যা অস্থায়ীভাবে দমকায় ৩০ কিলোমিটার।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীর বদলগাছীতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন দিনাজপুরে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল ঢাকা, কুমিল্লা ও সিলেটের শ্রীমঙ্গলে সামান্য বৃষ্টিপাত হয়েছে বলেও জানানো হয়েছে।