https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2018/09/new-youtube-logo-1536573575316.jpg

আপনার ইউটিউব ভিডিওটি কী অর্থ আয়ের উপযুক্ত?

ট্রিবিউন ডেস্ক

টেক

আয়ের নতুন একটি মাধ্যম হয়ে উঠেছে ইউটিউব। তবে অনলাইন এ প্ল্যাটফর্মটি দিয়ে রোজগার করতে অনেক নিয়ম-নীতি মেলে চলতে হয় ইউটিউবারদের। এক্ষেত্রে অনেক বড় বাধা হিসেবে দাঁড়ায় কপিরাইট ক্লেইম। 

কপিরাইট থাকা কন্টেন্ট দিয়ে যেমন আয় করা যায় না, ভিডিওতে এমন কোনো কন্টেন্ট থাকলে বন্ধ হয়ে যেতে পারে আপনার চ্যানেল। 

এক্ষেত্রে আপনার ভিডিওতে কপিরাইট সংযুক্ত কোনো অংশ আছে কিনা তা জানিয়ে আয়ের পথকে আরও সহজ করে দিতে নতুন একটি টুল নিয়ে এসেছে। ইউটিউব তাদের নতুন এই টুলটির নাম দিয়েছে “চেকস”।

এ টুলটি ব্যবহার করে ইউটিউবে ভিডিও আপ করার আগেই এখন মোটামুটি নিশ্চিত হওয়া যাবে কন্টেন্টটিতে কপিরাইট ক্লেইমের কোনো আশঙ্কা আছে কি নেই। 

কন্টেন্ট আপ করার আগে ডেস্কটপে ইউটিউবে ভিডিও আপ করার প্রসেসিং এ গেলেই এই অপশনটি খুঁজে পাবেন। এর ফলে নিজের চ্যানেলটি নিরাপদ থাকবে। 

এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে সাধারণত তিন মিনিটের মতো সময় লাগবে। আর মনেটাইজেশনে সময় লাগবে আরও একটু বেশি।