https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2019/12/edited-mob-1575691320208.jpg

২৪ ঘণ্টা ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকলেই পুরস্কার ২,৪০০ ডলার!

ট্রিবিউন ডেস্ক

টেক

আপনি কী ২৪ ঘণ্টার জন্য বিভিন্ন ডিজিটাল ডিভাইস থেকে নিজেকে দূরে রাখতে পারবেন? কোনো মেসেজ নেই, কোনো সোশ্যাল মিডিয়া নেই, কোনো অনলাইন শপিং নেই, সারাদিন কোনো গেমিং নেই! ডিজিটাল ডিভাইস থেকে ২৪ ঘণ্টা দূরে থাকলেই জিতে নিতে পারেন ২ হাজার ৪০০ ডলার।

“রিভিউস ডট অর্গ” নামের এক প্রতিষ্ঠান “ডিজিটাল ডিটক্স চ্যালেঞ্জ”  নামে এমনই এক প্রতিযোগিতার আয়োজন করেছে। তবে, এ সুযোগটি বাংলাদেশিরা কেউ পাবেন না। কেবলমাত্র যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার নাগরিকরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, ২৪ ঘণ্টার জন্য প্রতিদ্বন্দ্বীদের তাদের ডিজিটাল ডিভাইস জমা রাখতে হবে। তাদেরকে ২০০ ডলারের আমাজন গিফট কার্ড দেওয়া হবে যা দিয়ে প্রতিযোগীরা ২৪ ঘণ্টায় একটি “প্রযুক্তিমুক্ত বেঁচে থাকার কিট” পর্যালোচনা করবেন।    

এই কিটের অন্তর্ভুক্ত হচ্ছে বই, টাইপরাইটার, কাগজ-কলম, রংতুলি। চ্যালেঞ্জ শেষ করার পর প্রতিযোগীদের সেগুলো সম্পর্কে পর্যালোচনা জানাতে হবে এবং নিজেদের অভিজ্ঞতার উপর মতামত দিতে হবে।

বর্তমানে মানুষ ডিজিটাল ডিভাইসের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। চলমান মহামারির ফলে অনেকেই বিভিন্ন ডিভাইসের উপর আসক্ত হয়ে পড়েছেন। মানুষকে সচেতন করতেই ভিন্নধর্মী এই প্রতিযোগিতার উদ্দ্যেগ নেওয়া হয়েছে। 

প্রতিযোগিতায় আবেদন করার জন্য নিজের সম্পর্কে কিছু ব্যক্তিগত তথ্য দিতে হবে এবং ১০০ শব্দের মধ্যে একটি লেখা জমা দিতে হবে যে আপনি কেন এই প্রতিযোগিতার জন্য উপযুক্ত। 

আগামী ২৬ মার্চ পর্যন্ত প্রতিযোগিতার জন্য আবেদন করা যাবে এবং ২৯ মার্চ প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।