https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2018/12/chapainawabganj-1545035038652.jpg

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

দুলাল আবদুল্লাহ, রাজশাহী

বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মুরশেদ আলী (৪৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ)  সকালে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মৃত মুরশেদ আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার বীরেশ্বরপুর গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মুজিবুর রহমান মজুমদার জানান, মুরশেদ আলী মাদক মামলায় ৬ মাসের দণ্ডপ্রাপ্ত হয়ে গত ২০২০ সালের ২৬ নভেম্বর থেকে কারান্তরীণ ছিলেন। তিনি মাদকাসক্ত থাকায় শ্বাকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত সোমবার রাতে তাকে জেলা হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হলে কারাগারে আনা হয়। 

মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে তার অবস্থা আবার খারাপ হলে দ্রুত হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৫৫ মিনিটে তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, “এ বিষয়ে থানায় অপমৃত্যু হিসেবে মামলা দায়ের করা হয়েছে।”