https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2021/04/53-n-1617262155647-1617274635361.jpg

করোনাভাইরাসে আক্রান্ত বাপ্পি লাহিড়ী

ট্রিবিউন ডেস্ক

বিনোদন

বলিউডে আবারও করোনাভাইরাসের হানা। এবার ভারতীয় গায়ক এবং সঙ্গীত সুরকার বাপ্পি লাহিড়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিল্পীর মুখপাত্র নিজেই এই খবর জানিয়েছেন। 

বর্তমানে এই সঙ্গীতশিল্পীকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মুম্বইয়ের এক সংবাদ মাধ্যমকে বাপ্পির মুখপাত্র জানান, "তিনি তার ভক্ত, বন্ধুবান্ধব এবং ভারত ও বিদেশ থেকে সকলের আশীর্বাদ ও শুভেচ্ছা চান। বাপ্পি দা'র পক্ষ থেকে আমরা তার সকল শুভাকাঙ্খী এবং ভক্তদের কাছে তার বার্তা পৌঁছে দিচ্ছি সুস্থ থাকার জন্য, আশীর্বাদ প্রাপ্ত থাকার জন্য।"

এছাড়াও সাম্প্রতিক অতীতে যারা বাপ্পির সংস্পর্শে এসেছিলেন, তাদের করোনাভাইরাস পরীক্ষা করার জন্য অনুরোধ করেছেন গায়কের পরিবারের সদস্যরা।

চলতি মাসেই করোনাভাইরাসের টিকার জন্য নিজের নাম তালিকাভুক্ত করেছিলেন ৬৮ বছর বয়সের প্রবীণ এই শিল্পী। সে কথা ইনস্টাগ্রামের মাধ্যমে অনুরাগীদের জানিয়েছিলেন এই গায়ক। তবে টিকা নিয়েছিলেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।  






View this post on Instagram











A post shared by Bappi Lahiri (@bappilahiri_official_)

১৯৭০-৮০-এর দশকের শেষের দিকে “চালতে চালতে”, “ডিস্কো ড্যান্সার” এবং “শারাবির” মতো বেশ কয়েকটি চলচ্চিত্রে জনপ্রিয় গান সরবরাহ করে বিখ্যাত হন বাপ্পি লাহিড়ী।  সর্বশেষ ২০২০ সালের “বাগী ৩” চলচ্চিত্রের জন্য তিনি “ভাঙ্কাস” শিরোনামের গান গেয়েছিলেন।

বাপ্পি লাহিড়ী ছাড়াও ইতিমধ্যেই বলিউডের সঙ্গে যুক্ত অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তালিকায় রয়েছেন অভিনেতা আমির খান, রণবীর কাপুর, কার্তিক আরিয়ান, ফাতিমা সানা শেখ, রোহিত সরাফ, পরেশ রাওয়াল, মাধবনের মতো একাধিক শিল্পী।