https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2019/10/d75bd1e848c6-1569995054658.jpg

আজ রাতে মোবাইল নেটওয়ার্কে সমস্যা থাকতে পারে

ট্রিবিউন ডেস্ক

বাংলাদেশ

মোবাইল অপারেটরগুলোর বরাদ্দ নেওয়া নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের জন্য বুধবার (৭ এপ্রিল) রাত ১১টা থেকে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা মোবাইল সেবা বিঘ্নিত হতে পারে। 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির (মিডিয়া উইং) উপপরিচালক জাকির হোসেন খাঁন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় ধাপে ২ হাজার ১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে।