https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2021/04/edited-screen-shot-1618987957044.jpg

ভিডিও ডেটিং অ্যাপ নিয়ে আসছে ফেসবুক!

ট্রিবিউন ডেস্ক

টেক

জীবনসঙ্গী খুঁজছেন, এমন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ভিন্ন ঘরানার “ডেটিং অ্যাপ” আনছে ফেসবুক। “স্পার্কড” নামে ওই অ্যাপটিতে মেসেজের মাধ্যমে নয় বরং সরাসরি ভিডিও আপলোড করার সুবিধা থাকবে। এমনকি এতে প্রোফাইল তৈরিরও কোনও প্রয়োজন পড়বে না।

ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, ডেটিং অ্যাপটিতে প্রোফাইল তৈরির প্রয়োজন না হলেও নিবন্ধনের সময় ব্যবহারকারীকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। কেমন ধরনের মানুষ পছন্দ, তাও উল্লেখ করতে হবে। প্রাথমিকভাবে ৪ মিনিটের ভিডিও করা যাবে। ভিডিওটি দেখে কাউকে পছন্দ হয়েই যায়, সেক্ষেত্রে নতুন করে আরও ১০ মিনিটের ভিডিও আপলোডের সুযোগ পাবে ব্যবহারকারী।তবে প্রোফাইল না থাকায়  একজন কতগুলো ভিডিও করতে পারবেন, সে বিষয়ে এখনো কিছু জানায়নি ফেসবুক।

যুক্তরাষ্ট্রের ৪৭ জনকে নিয়ে অ্যাপটির পরীক্ষা করা হচ্ছে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগেও ২০১৯ সালে ফেসবুক ডেটিং নামে একটি অ্যাপ চালু করেছিল ফেসবুক।