হেফাজতের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
ট্রিবিউন ডেস্কবাংলাদেশ
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টির সত্যতা ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম। তিনি বলেন, “খুব শীঘ্রই পুলিশের কাছে গ্রেফতারকৃত ব্যক্তিকে তুলে দেওয়া হবে।”
২০১৩ সালে হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচিতে সহিংস কর্মকাণ্ডের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এরআগে গত ১৮ এপ্রিল, হেফাজতের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হককে একই মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়।