https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2020/10/sfsxgh-1602230580503.jpg

মাদ্রাসায় ডেকে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ করলেন শিক্ষক

মো. হেদায়েৎ হোসেন, খুলনা

বাংলাদেশ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে উপজেলার মাহবুবা রাজ্জাকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এর আগে সন্ধ্যায় ওই মাদ্রাসা ছাত্রীর বাবা সন্ধ্যায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের নাম হাফেজ আব্দুল মজিদ (৪২)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের শওকত গাজীর ছেলে ও কালিগঞ্জের পাউখালি মাহবুবা রাজ্জাকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, ওই মাদ্রাসা শিক্ষককে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, শিক্ষক আব্দুল মজিদ গত ১৭ এপ্রিল বিকেলে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে মাদ্রাসায় নিয়ে আসেন। এরপর রাতে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবা-মাকে জানায়। কোনো উপায় না পেয়ে ওই ছাত্রীর বাবা মঙ্গলবার সন্ধ্যায় বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।