https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2021/02/vaccination-drive-mehedi-hasan-2-1612687356960-1612774468481.jpg

দেশে প্রায় ৭৬ লাখ ডোজ টিকা দেওয়া শেষ

ট্রিবিউন ডেস্ক

বাংলাদেশ

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে বুধবার (২১ এপ্রিল) পর্যন্ত ৭৫ লাখ ৭৭ হাজার ৮৮৯ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

এর মধ্যে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৭ লাখ ৬১ হাজার ৯০২ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৮ লাখ ১৫ হাজার ৯৮৭ জন। 

বুধবার স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১৬ হাজার ৮১৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৭৯৮ জন। এদিকে বিকেলসাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৭১ লাখ ৬৮ হাজার ৮০৯ জন।