করোনাভাইরাস: আরও ৮৮ মৃত্যু, শনাক্ত ২,৩৪১
ট্রিবিউন ডেস্কবাংলাদেশ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৮ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেলেন ১১ হাজার ৩৯৩ জন।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন দুই হাজার ৩৪১ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন চার হাজার ৭৮২ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ৭৭ হাজার ১০১ জন।
গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ৯ দশমিক ৩৯ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৫১ শতাংশ।