https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2021/02/vaccination-drive-mehedi-hasan-3-1612687410048-1612891705493.jpg

৮৬ লাখ ডোজ টিকা দেওয়া শেষ

ট্রিবিউন ডেস্ক

বাংলাদেশ

দেশে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পর্যন্ত করোনাভাইরাসের টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে ৮৬ লাখ ২৫ হাজার ৩৫০ ডোজ টিকা দেওয়া শেষ হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 এর মধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৬১৬ জন। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ২৮ লাখ পাঁচ হাজার ৬৯৪ জন। 

প্রথম ডোজ টিকা নেওয়া ৫৮ লাখ ১৯ হাজার ৬১৬ জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৮ হাজার ৭৬৭ জন, আর নারী ২২ লাখ ১০ হাজার ৮৮৯ জন। 

টিকার দ্বিতীয় ডোজ নেওয়া ২৮ লাখ পাঁচ হাজার ৬৯৪ জনের মধ্যে পুরুষ ১৮ লাখ ২১ হাজার ২৪ জন, আর  নারী ৯ লাখ ৮৪ হাজার ৬৭০ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়।