দেশীয় অস্ত্র ও গাঁজাসহ বাবা-ছেলে আটক
আনিসুর রহমান স্বপন, বরিশালবাংলাদেশ
বরিশাল নগরের মীরা বাড়ির পুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলামের নেতৃত্বে এসআই রিয়াজুল, মেহেদী হাসান ও অলিপসহ সঙ্গীয় টিম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে নগরের ১৪ নম্বর ওয়ার্ডস্থ মিরাবাড়ি পোল সংলগ্ন এলাকার ভাড়া বাসা থেকে ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন সূর্যপাশা ইউনিয়নের মো. শাহজাহান সরদার (৫৫) ও তার ছেলে ইমরান সরদারকে (২৪) আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে বিভিন্ন সাইজের ৬ টি ছোরা, ১ টি দা ও ৫ টি চাপাতিসহ বেশকিছু গাঁজা, নগদ টাকা ও পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।