হাঁটতে বের হয়ে বাড়ির নিচে সিংহ পেলেন এক দম্পতি!
ট্রিবিউন ডেস্কআন্তর্জাতিক
মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে এক দম্পতির বাড়ির ডেকের নিচ থেকে একটি সিংহকে উদ্ধার করেছে বন্যপ্রাণী উদ্ধার কর্মীরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ জুলাই) ওই দম্পতির বাড়ির ডেকের তলা থেকে উদ্ধারের আগ পর্যন্ত আরামে যেখানে অবস্থান করছিল ওই সিংহটি।
কলোরাডো পার্কস এবং ওয়াইল্ড লাইফ সূত্রে জানা যায়, ওই দম্পতির পোষা বিড়ালই সর্বপ্রথম সিংহটিকে আবিষ্কার করেছে।
ওই দম্পতি জানায়, আমরা হাঁটছিলাম হঠাৎ আমাদের পোষা বিড়াল ডেকের নিচে যায় সাথে সাথেই ছিটকে বাইরে চলে আসে। ওকে দেখে মনে হচ্ছিল খুব ভয় পাচ্ছে।
তারা আরও জানায়, আমরা প্রথমে ভেবেছিলাম কোনো বিড়াল। তারপর ঝুঁকে দেখতে যেয়ে আবিষ্কার করি এটা একটা জলজ্যান্ত সিংহ।
জানা যায়, ওয়াইল্ডলাইফ অফিসাররা দুই বছর বয়সী সিংহটিকে প্রায় পাঁচ ঘন্টার চেষ্টায় উদ্ধার করে কলোরাডো পার্কস এবং ওয়াইল্ডলাইফে স্থানান্তর করেছেন।
এদিকে এই উদ্ধার অভিযানের একটি ভিডিও ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই উদ্ধারকর্মীদের সাহসীকতার প্রশংসা করেছেন।