https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2021/03/mithun-1615117304726.jpg

মিঠুন চক্রবর্তীর জীবনী নিয়ে বই

ট্রিবিউন ডেস্ক

বিনোদন

ভারতীয় বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি শুধু বাংলা সিনেমাতেই নন, হিন্দি এবং দক্ষিণী সিনেমাতেও অভিনয় করে কুড়িয়েছেন আকাশচুম্বী খ্যাতি। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি রাজনীতিতে আসা নিয়েও আলোচনার জন্ম দিয়েছেন তিনি। 

মিঠুন চক্রবর্তী ১৯৭৬ সালে মৃণাল সেনের “মৃগয়া”র মাধ্যমে চলচ্চিত্রে আসেন। এ সিনেমায় অভিনয় করে সে সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন তিনি।

এবার এ অভিনেতার জীবন নিয়ে লেখা হচ্ছে জীবনী। “চক্রবর্তী: দ্য দাদা অব বলিউড”- নামের বইটি লিখেছেন রামকমল মুখোপাধ্যায়। 

কলকাতার একটি গণমাধ্যমকে লেখক রামকমল মুখোপাধ্যায় জানান, তার অনেকদিন ধরেই মিঠুন চক্রবর্তী জীবনের ঘটনা ও গল্প নিয়ে বই লেখার ইচ্ছা ছিল। কিন্তু, মিঠুন মোটেই এতে আগ্রহী ছিলেন না। কিন্তু, মিঠুন এত বড় একজন স্টার তার জীবন নিয়ে একটি বই থাকা প্রয়োজন, আর সেই চিন্তার ফসল এ বই।