প্রেম করছেন জেরিন খান?
ট্রিবিউন ডেস্কবিনোদন
নিজের সৌন্দর্য দিয়ে বলিউড দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী জেরিন খান। তিনি তার অভিনয় জীবনের শুরুতেই অভিনয় করেছিলেন সালমান খানের মত তারকার সঙ্গে। কিন্তু নিজের ক্যারিয়ার নিয়ে খুব একটা অগ্রসর পারেনি তিনি।
সম্প্রতি শোনা যাচ্ছে প্রেম করছেন জেরিন খান। এমনকি, নিজের ব্যক্তিজীবনও বেশ গুছিয়ে নিচ্ছেন। তবে কে সেই প্রেমিক?
জানা গেছে, বিগ বস ১২ সিজনের প্রতিযোগী শিবাশিস মিশ্রর সঙ্গে নাকি প্রেম করছেন জেরিন খান। তাদের ব্যক্তিগত কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তবে এবার শিবাশিসের জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে বিষয়টির সত্যতা যেন নিশ্চিত করে দিলেন জেরিন খান।
শিবাশিসের সঙ্গে তোলা ছবি শেয়ার দিয়ে জেরিন লিখেছেন, “বাঁকা হোক তবু আমার। শুভ জন্মদিন আমার শিব। যা চাও তাই যেন পাও।”
অন্যদিকে এক ভিডিওতে দেখা গেছে জেরিনকে সুইটহার্ট, বেবি ইত্যাদি সম্বোধনে ডাকছেন শিবাশিস। অনুসারীদের আর বুঝতে বাকি নেই যে, তারা ডুবে ডুবে জল খাচ্ছেন।