https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2021/08/dighi-1630250143652.jpg

টি-সিরিজের ব্যানারে হিন্দি গানের ভিডিওতে দীঘি

ট্রিবিউন ডেস্ক

বিনোদন

একটি হিন্দি গানের ভিডিওতে মডেল হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। গানটি প্রকাশিত হবে ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান টি-সিরিজের ব্যানারে। ব্যতিক্রম এই প্রজেক্টে কাজ করে উচ্ছ্বসিত দীঘি। 

তিনি বলেন, “এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। ন্যন্সি আপা আমার প্রিয় একজন শিল্পী। তার প্রথম হিন্দি গানে মডেল হতে পেরে আমি আনন্দিত।”

জানা গেছে, গানটির নাম ‘‘হোঁটো পে নাম তেরা’’। সুদীপ কুমার দীপের লেখা গানটি গেয়েছেন ন্যন্সি ও প্রেম। এটির ভিডিও নির্মিত হয়েছে মানিকগঞ্জের ফিল্ম ভ্যলিতে। ভিডিও নির্মাণ করেছেন ইভান মনোয়ার।

দীঘির সঙ্গে এই গানে মডেল হয়েছেন ফারহান খান রিও। গত ২৭ আগস্ট এই মিউজিক ভিডিওটির চিত্রায়ন শুরু হয়েছে। হিন্দির পাশাপাশি বাংলা ভাষায়ও গানটি মুক্তি পাবে। শুটিং এবং সম্পাদনা শেষে চলতি বছরই গানটি প্রকাশ পাবে।