https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2021/08/moderna-1627993560563.jpg

আরও ১০ লাখ মডার্নার টিকা বাতিলের ঘোষণা জাপানে

ট্রিবিউন ডেস্ক

আন্তর্জাতিক

করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না ভ্যাকসিনের আরও ১০ লাখ টিকা বাতিল করেছে জাপান। 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দূষণকারী ধাতব পদার্থ পাওয়ার অভিযোগে এ নিয়ে ২৬ লাখ ডোজ মডার্নার টিকা প্রয়োগ স্থগিত করেছে দেশটির সরকার।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, এবার টোকিওর পার্শ্ববর্তী গুনমা এলাকায় টিকায় দূষণ শনাক্ত হয়। শিশিটি যে লট থেকে সংগ্রহ করা হয়, সেখানে মডার্নার টিকা প্রয়োগ স্থগিত রয়েছে।

এর আগে শনিবার (২৮ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের পর দুইজনের মৃত্যুর কথা জানানো হয়। সেসময় মন্ত্রণালয়টি জানায়, মডার্নার টিকায় দূষিত পদার্থ পাওয়ার আগেই ওই দুইজন টিকা গ্রহণ করেছিল। 

সম্প্রতি জাপানি ওষুধ পরিবেশক তাকিদা কর্তৃপক্ষ মডার্নার ১৬ লাখ ডোজ ভ্যাকসিন না ব্যবহারের ঘোষণা দেয়। টিকায় ধাতব কোনো পদার্থ পাওয়া গেছে বলেও জানায় তারা। যদিও টিকায় এমন কিছু পাওয়া গেছে কিনা তা নিয়ে নিশ্চিত নয় মডার্না কর্তৃপক্ষ।