https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2021/01/apps-1609782905953.JPG

এক অ্যাপে দেশের সব সংবাদপত্র

ট্রিবিউন ডেস্ক

টেক

সময়ের সঙ্গে ওয়েব ও মোবাইল অ্যাপসের ব্যবহার বাড়ছে। এ ভাবনা থেকে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য জনপ্রিয় সংবাদমাধ্যমগুলো নিয়ে “টপ বাংলা নিউজপেপার” নামে একটি ওয়েব অ্যাপ তৈরি করেছে মিডিয়া টেক্সট কমিউনিকেশন।

দেশের জনপ্রিয় ও সর্বাধিক পঠিত সংবাদমাধ্যমগুলোর ওয়েবসাইট স্থান পেয়েছে এই ওয়েব অ্যাপে। এতে আরও রয়েছে ইউনিকোড কনভার্টার, রিডারসহ কয়েকটি ফিচার। 

এ বিষয়ে মিডিয়া টেক্সট কমিউনিকেশনের যোগাযোগ ব্যবস্থাপক তৌফিকুল ইসলাম জানান, ইন্টারনেট সহজলভ্য হওয়ার কারণে স্মার্টফোনেই এখন সব খবর পাওয়া যাচ্ছে। একজন পাঠক একসঙ্গে যেন সব সংবাদমাধ্যমের খবর জানতে পারেন সে ভাবনা থেকেই অ্যাপটি তৈরি করা হয়েছে।

https://www.topbanglanewspaper.com ওয়েবসাইট ভিজিট করলেই অ্যাপটি ডাউনলোড করা যাবে। পরবর্তীতে স্মার্টফোনের হোম স্ক্রিন ও কম্পিউটারের ডেস্কটপ স্ক্রিন থেকে এক ক্লিকেই বিভিন্ন সংবাদমাধ্যমে ওয়েবসাইট ভিজিট করা যাবে।