বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডি’র বিরুদ্ধে মামলা
ট্রিবিউন ডেস্কবাংলাদেশ
রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার ছেলে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করেছেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া।
সোমবার (৬ সেপেম্বর) নুসরাত জাহান তানিয়া ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ আদালতে মোট আটজনের বিরুদ্ধে একটি নতুন মামলা দায়ের করেন।
এর আগে, তিনি মুনিয়ার মৃত্যুর পর আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে আনভীরের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। গত ১৯ জুলাই এই মামলা থেকে বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালককে অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ।
আরও পড়ুন: মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলার পুলিশি প্রতিবেদনে বসুন্ধরা এমডিকে ‘অব্যাহতি’
প্রাথমিক শুনানির পর ট্রাইব্যুনালের বিচারক মাফরুজা পারভীন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে মামলাটি তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন- মামলায় আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা সোবহান, আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান, শারমিন, সাইফা রহমান মিম, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা এবং ইব্রাহিম আহমেদ রিপন।
প্রসঙ্গত, এবছরের ২৬ এপ্রিল গুলশানের অভিজাত একটি ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুনিয়ার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: গুলশানে অভিজাত ফ্ল্যাটে মিললো তরুণীর লাশ
পরের দিন, মুনিয়ার বোন “আত্মহত্যায় প্ররোচিত করার” অভিযোগ এনে আনভীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন
মুনিয়ায় সঙ্গে সায়েম সোবহানের আনভীরের প্রেমের সম্পর্ক ছিল বলে মামলায় উল্লেখ করেন তিনি।
তদন্তের পর পুলিশ আনভীরকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়।