https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2021/01/apps-1609782905953.JPG

বহুল ব্যবহৃত যে ১০ অ্যাপ আপনার ফোনের ব্যাটারির ক্ষতি করছে

ট্রিবিউন ডেস্ক

টেক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই যুগে আমাদের নিত্যসঙ্গী স্মার্টফোন। এটি ছাড়া আমরা যেন একটি মুহূর্তও কল্পনা করতে পারি না। আর আমাদের স্মার্টফোনে প্রয়োজন রয়েছে নানা ধরনের অ্যাপের। কিছু কিছু অ্যাপ প্রায় সবাই ব্যবহার করে থাকেন।

এমনই কিছু অ্যাপ আছে যেগুলো ফোনের ডেটা এবং স্টোরেজই শুধু নষ্ট করে তা নয়, আপনার ফোনের চার্জ দ্রুত ফুরানোর পাশাপাশি ব্যাটারির আয়ু কমিয়ে দেওয়ার জন্য দায়ী।

সম্প্রতি গ্যাজেট নাউ এক প্রতিবেদনে স্মার্টফোনের ব্যাটারির ক্ষতি করে এমন কয়েকটি অ্যাপের কথা তুলে ধরেছে।

পাঠকের সুবিধার্থে তুলে ধরা হলো সেরকম কয়েকটি অ্যাপ-

ফেসবুক

সর্বাধিক জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ্লিকেশন। এতে লাইভ ভিডিও সম্প্রচার ছাড়াও ফটো ও ভিডিও পোস্টের সুবিধা রয়েছে। বহুল প্রয়োজনীয় হলেও ব্যাটারি খরচের তালিকায় জায়গা করে নিয়েছে ফেসবুক অ্যাপ।

ইন্সটাগ্রাম

ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম একটি সামাজিক নেটওয়ার্কিং অ্যাপ। যেখানে আপনি ছবি, গল্প এবং ভিডিও শেয়ার করতে পারেন। খুবই জনপ্রিয় এই ইনস্টাগ্রাম অ্যাপ আপনার স্মার্টফোনের ব্যাটারি নষ্ট করার জন্য যথেষ্ঠ।

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় ইন্সট্যান্ট-মেসেজিং অ্যাপ যা ভয়েস এবং ভিডিও কলিং সুবিধাও প্রদান করে। বহুল ব্যবহ্নত এই মেসেজিং অ্যাপ স্মার্টফোনের ব্যাটারি লাইফ শেষ হওয়ার অন্যতম একটি কারণ।

জুম

জুম একটি ভিডিও কনফারেন্সিং অ্যাপ যা মহামারির সময় প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে। এই অ্যাপ ব্যবহার করে একসঙ্গে ১০০ জন ভিডিও কনফারেন্সে যোগ দিতে পারেন। যদিও গুরুত্বপূর্ণ কিন্তু স্মার্টফোনের ব্যাটারির শত্রু জুম অ্যাপ।

উবার

উবার একটি ক্যাব পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান। তাদের এই অ্যাপটি ট্যাক্সি এবং বাইক ভাড়ায় ব্যবহৃত হয়। জনপ্রিয় রাইড শেয়ারিং এই অ্যাপও ফোনের ব্যাটারি শেষ করার অন্যতম কারণ।

ইউটিউব

গুগলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। এটা বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম। ইউটিউবের অ্যাপও স্মার্টফোনের ব্যাটারির আয়ু কমিয়ে দেয়।

লিঙ্কডইন

এটি চাকরি অনুসন্ধানের পেশাদার নেটওয়ার্কিং অ্যাপ। প্রফেশনাল এই সোশ্যাল মিডিয়া অ্যাপও স্মার্টফোনের ব্যাটারি নষ্ট করে।

লাইকি

এটা ছোট ভিডিও তৈরি করে পাবলিশ করার অ্যাপ। এতে ভিডিও শেয়ার করার সুযোগও রয়েছে। এই অ্যাপটিও স্মার্টফোনের ব্যাটারি শেষ করে দেয়।

এয়ারবিএনবি

কোন ট্রাভেল ডেস্টিনেশনে ভাড়া বাড়ি বা বাংলো খুঁজতে সাহায্য করে এই অ্যাপটি। সারাবছরই এই অ্যাপে চলে নানারকম দুর্দান্ত সব অফার। এটিও ফোনের ব্যাটারি লাইফ শেষ করে।

টিন্ডার

বিশ্বে সর্বাধিক ব্যবহৃত অনলাইন ডেটিং অ্যাপ এটি। রয়েছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর সুযোগও। জনপ্রিয় এই ডেটিং অ্যাপও ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার অন্যতম কারণ।