কুমিল্লা বনবিভাগ: বন্যপ্রাণীর ওপর হাত দিলে পরিবেশ বিপর্যয় ঘটবে
মাসুদ আলম, কুমিল্লাবাংলাদেশ
বন্যপ্রাণী ও পাখিকে নিধন করলে পরিবেশ বিপর্যয় ঘটবে। অযথা বন্যপ্রাণী ও পাখি হত্যা করা দণ্ডনীয় অপরাধ।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের আয়োজনে ও কুমিল্লা বন বিভাগের সহায়তায় পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী বিষয়ক সচেতনতামূলক সভায় বক্তারা এসব কথা বলেন।
এ সময় তারা বলেন, “বন্যপ্রাণী ও পাখিকে নিজেদের খুশি মতো চলতে দিন। তাদের নিধন করবেন না। অযথা বন্য প্রাণী ও পাখি হত্যা করা কিংবা কোনো প্রকার ক্ষতিসাধন করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি বন্যপ্রাণী হত্যা করতে চায় কিংবা আটকে রাখে, আমাদের খবর দেবেন। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
কুমিল্লার লালমাই উদ্ভিদ উদ্যানে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকন। আলোচনা করেন কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা কাজী মো. নুরুল করিম।