ম্রুনাল: পাগলের মতো ভালোবাসতাম কোহলিকে
ট্রিবিউন ডেস্কবিনোদন
বলিউডের এ প্রজন্মের মেধাবী অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় দক্ষতা দেখিয়ে নজর কেড়েছেন তিনি। ম্রুনাল জানিয়েছেন, এক সময় তিনি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে “পাগলের মতো” ভালোবাসতেন।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
পাশাপাশি, ক্রিকেটের প্রতি নিজের অনুরাগের কথাও জানিয়েছেন ম্রুনাল। এজন্য অবশ্য নিজের ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
একই নামের তেলেগু ছবির বলিউড রিমেক “জার্সি”-তে শহিদ কাপুরের বিপরীতে অভিনয় করেছেন ম্রুনাল। সেখানে শহিদকে দেখা গেছে ৩০-এর কোটায় থাকা এক ক্রিকেটারের ভূমিকায়, যিনি ছেলের ইচ্ছেপূরণে আবার মাঠে ফেরেন।
এক সাক্ষাৎকারে ম্রুনাল বলেন, “একটা সময় ছিল যখন আমি বিরাট কোহলিকে পাগলের মতো ভালোবাসতাম। আমার ভাই ক্রিকেটের বিশাল ভক্ত, তার কারণেই আমার খেলা দেখা শুরু। পাঁচ বছর আগে আমি ভাইয়ের সঙ্গেই স্টেডিয়ামে লাইভ খেলা দেখতে গিয়েছিলাম। সেবার নীল জার্সি পরে টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটিয়েছি। আর এখন আমি জার্সির মতো ক্রিকেট নির্ভর কাহিনীর ছবিতে অভিনয় করেছি। কাকতালীয় হলেও ব্যাপারটি খুবই আনন্দের।”