https://bng-media.dhakatribune.com/?width=undefined&height=undefined&quality=90&image=/uploads/2019/12/edited-kangna-1576993008256.jpg

কঙ্গনা: ইংরেজি সিনেমাগুলো ভারতীয় সিনেমার বাজার নষ্ট করে দিচ্ছে

ট্রিবিউন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত বিভিন্ন সময়ে তার বিস্ফোরকমূলক বক্তব্যের জন্য বিতর্কিত হয়েছেন। পুনরায় তিনি “থালাইভি” সিনেমার প্রমোশন করতে গিয়ে দর্শকদের উদ্দেশ্যে বললেন, বিদেশি সিনেমা বর্জন করার কথা।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিল্লিতে “থালাইভি” সিনেমার প্রমোশনে গিয়ে তিনি একথা বলেন। কঙ্গনা বলেন, “হলিউড সিনেমা না দেখে বেশি বেশি ভারতীয় সিনেমা দেখুন। বেশি করে ভারতীয় সিনেমার প্রচার করুন।”

তিনি আরও বলেন, “বিদেশী বা ইংরেজি সিনেমাগুলো ভারতীয় সিনেমার বাজার নষ্ট করে দিচ্ছে। তাই আমাদের দক্ষিণ ভারত কিংবা উত্তর ভারত– এই ধরণের বৈষম্যমূলক চিন্তা বাদ দিয়ে আরও বেশি বেশি দেশীয় সিনেমা দেখা উচিত। হোক সেটা মালায়ালম, তামিল, তেলেগু বা পাঞ্জাবি।”