মরক্কোর স্বপ্নভঙ্গ করলেন রোনালদো
Prosenjit Nathখেলা
পর্তুগাল বনাম মরক্কোর ম্যাচে মূল কেন্দ্রবিন্দুতে ছিলো ক্রিস্টিয়ানো রোনালদো। ভক্তদের আশা মেটালেন তিনি। ম্যাচ শুরুর ৪ মিনিটের মাথায় ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত হেডে এগিয়ে যায় পর্তুগাল। বাকি সময়টা ছিল শুধুই মরক্কোর টিকে থাকার লড়াই।
ঠিক পর মুহূর্তেই পাল্টা আক্রমণে যায় মরক্কো। বক্সের মধ্য থেকে নেয়া মেধি বেনাতিয়ার হেড ফিরিয়ে স্বপ্নভঙ্গ করেন পর্তুগালের গোলরক্ষক রুই প্যাত্রিসিও।
৩৯ মিনিটে আবার রেকর্ড গড়ার সুযোগ পায় পর্তুগাল। গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন গনক্যালো গুয়েদেস। কিন্তু, তা দক্ষতার সাথেই প্রতিরোধ করেন মরোক্কান গোলরক্ষক এল কাজুই।
বিরতির নতুন উদ্দম্যে খেলতে থাকে মরক্কো। একের পর এক আক্রমণের পরও গোলের দেখা পায়নি মরোক্কানরা। দুর্ভাগ্য পিছু ছাড়েনি তাদের। হতাশায় মাঠ ছেড়েছেন মরক্কো খেলোয়াড়রা।
এরই সাথে প্রথম দল হিসেবে বিশ্বকাপ পর্ব থেকে বিদায় নেন মরক্কো ফুটবল দল। যে স্বপ্ন ভঙ্গের মুলে ছিল ক্রিস্টিয়ানো রোনালদো।