Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে আরব আমিরাতে ১ বাংলাদেশি নিহত

এর আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে আরো দুইজন বাংলাদেশি নিহত এবং সাতজন আহত হয়েছেন

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম

সংযুক্ত আরব আমিরাতে ফুজাইরাহ আল রিফা এলাকার একটি খামারে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ খবর নিশ্চিত করেছে আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম।

বুধবার (১ এপ্রিল) স্থানীয় সময় আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে সাম্প্রতিক মিসাইল ও ড্রোন হামলায় এর আগে আরও সাতজন আহত এবং দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন।

গত ১ মার্চ সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটি বেসামরিক স্থাপনায় আকাশপথের হামলার ধ্বংসাবশেষের আঘাতে সালেহ আহমদ নামে এক বাংলাদেশি প্রাণ হারান। তার বাড়ি সিলেটের বড়লেখা উপজেলায়।

এছাড়া গত ৮ মার্চ সৌদি আরবের মধ্যাঞ্চলে মিসাইল হামলায় একজন ভারতীয় ও বাংলাদেশি নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছে। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সির সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  

এর আগে কুয়েতের একটি বেসামরিক বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হন।

   

About

Popular Links

x