Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

হরমুজ প্রণালির পর এবার যেকারণে আলোচনায় মালাক্কা প্রণালি

ক্ষুদ্র এই পথটি মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যের প্রধানতম সেতুবন্ধন

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পিএম

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় উঠে এসেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার মালাক্কা প্রণালি। সরাসরি দক্ষিণ চীন সাগরের সঙ্গে যুক্ত এই জলপথটি দিয়ে বর্তমানে বিশ্বের মোট বাণিজ্যের প্রায় এক-তৃতীয়াংশ পরিচালিত হচ্ছে। বিশেষ করে ইন্দোনেশিয়ার আকাশসীমার ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান চলাচলের প্রস্তাবকে কেন্দ্র করে এই অঞ্চলটি এখন বৈশ্বিক ভূরাজনীতির কেন্দ্রে।

রবিবার (১৯ এপ্রিল) বিবিসির একটি প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি ইন্দোনেশিয়ার সাথে একটি প্রতিরক্ষা চুক্তি সই করার পর দেশটির আকাশসীমা দিয়ে মার্কিন সামরিক বিমান চলাচলের বিস্তৃত অনুমতি চেয়েছে ওয়াশিংটন। 

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবটি বর্তমানে বিবেচনাধীন রয়েছে। 

বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই প্রস্তাব কার্যকর হয়, তবে তা দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শক্তিসাম্যে এবং বৈশ্বিক ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে।

মূলত হরমুজ প্রণালির সম্ভাব্য অস্থিরতা এড়াতে বৈশ্বিক শক্তিগুলো এখন বিকল্প এবং কার্যকর হিসেবে মালাক্কা প্রণালির ওপর নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়াতে মরিয়া হয়ে উঠেছে।

মালাক্কা প্রণালি ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করার সবচেয়ে ছোট এবং কার্যকর সমুদ্রপথ। সিঙ্গাপুরের কাছে ফিলিপস চ্যানেল এলাকায় এই প্রণালির সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ২.৮ কিলোমিটার। ক্ষুদ্র এই পথটি মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যের প্রধানতম সেতুবন্ধন।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা-শ্যাম্পেইনের আঞ্চলিক বিশেষজ্ঞ আজিফাহ আস্ত্রিনা জানান, ভৌগোলিক অবস্থানের কারণে এই পথটি বাণিজ্যিক দিক থেকে অপরিহার্য।

   

About

Popular Links

x