Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পাবেন লিমন-বৃষ্টি

বিশ্ববিদ্যালয়টির বসন্তকালীন সমাবর্তনে ৮ হাজার শিক্ষার্থীর সাথে এই সম্মাননা প্রদান করা হবে

আপডেট : ০৬ মে ২০২৬, ১০:৪২ এএম

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়টির বসন্তকালীন সমাবর্তনে ৮ হাজার শিক্ষার্থীর সাথে এই সম্মাননা প্রদান করা হবে। 

মার্কিন সংবাদমাধ্যম ওয়ার্ল্ড ওয়াইড লোয়োলা টিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে ডক্টরেট ডিগ্রি প্রদানের মূল অনুষ্ঠানে তাদের সম্মানে একাডেমিক পোশাক (রেগালিয়া) পরিহিত দুটি খালি চেয়ার রাখা হবে। 

এছাড়া সমাবর্তনের অনুষ্ঠানের শুরুতে নাহিদা ও জামিলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।

উল্লেখ্য গত ১৬ এপ্রিল সর্বশেষ জীবিত দেখা গিয়েছিল দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে। প্রায় এক সপ্তাহ পর ফ্লোরিডার টাম্পার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের ওপর থেকে একটি ট্র্যাশ ব্যাগ-এ মোড়ানো অবস্থায় জামিলের মরদেহ উদ্ধার করা হয়।

কাছাকাছি এলাকায় বৃষ্টির মরদেহর সন্ধান পায় পুলিশ। চারদিন পর ডিএনএ প্রতিবেদনের সঙ্গে বৃষ্টির মরদেহ মেলার খবরটি নিশ্চিত করে ফ্লোরিডা পুলিশ। 

   

About

Popular Links

x