Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবারও ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

ইরানের ওপর হামলার ঘটনাকে ‘আত্মরক্ষামূলক’ বলে দাবি করছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৩ জুন ২০২৬, ০২:৪০ পিএম

আলোচনা ব্যর্থ হওয়ায় আবারও ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা চালিয়েছে বলে জানা গেছে। এদিকে, ইরানের ওপর হামলার ঘটনাকে “আত্মরক্ষামূলক” হিসেবে বর্ণনা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। 

বুধবার (৩ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বরাতে বিবিসি জানিয়েছে, উপসাগরীয় দেশ ও জাহাজগুলোর দিকে ইরানের নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করে যুক্তরাষ্ট্র। আত্মরক্ষার্থে এ হামলা করা হয়েছে বলে দাবি দেশটির। বিবিসি বলছে, একে "মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের পরিকল্পিত আক্রমণের প্রতিক্রিয়া" হিসেবে বর্ণনা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

যদিও ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেশম দ্বীপের দক্ষিণে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার প্রতিবাদস্বরূপ এই পদক্ষেপ নিয়েছে তারা।

আর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসি পক্ষ থেকে বলা হচ্ছে, তারা উপসাগরীয় অঞ্চলের একটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, দুই দেশের ভেতর চলমান যুদ্ধাবস্থা বন্ধে সপ্তাহজুড়ে চলা আলোচনা ব্যর্থ হওয়ায় নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটলো। তবে এ ধরনের হামলা আরো কতদিন দীর্ঘস্থায়ী হবে, সে বিষয়ে এখনো কোনো ধারণা দিতে পারছেন না তারা।

   

About

Popular Links

x