Tuesday, June 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রায় দেড়শ বছর পর এতো বড় ভূমিকম্প দেখলো কিউবা

এ অঞ্চলে এ ধরনের ভূমিকম্পকে একটি অস্বাভাবিক ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৪:১৯ পিএম

কিউবার উত্তর-পশ্চিম উপকূলে প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, সোমবার (৮ জুন) ৬ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পটি অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কিউবার মানতুয়া শহর থেকে প্রায় ১০৪ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। 

১৪৬ বছর আগে ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিলো দেশটিতে। ক্যারিবিয়ানের এ অঞ্চলে এ ধরনের ভূমিকম্পকে একটি অস্বাভাবিক ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 

ইউএসজিএস বলছে, কর্তৃপক্ষ এখনো কোনো বড় ধরনের ক্ষতি বা হতাহতের খবর জানায়নি। 

তবে ভূমিকম্পটির পর কোনো সুনামিক সতর্কতা জারি করা হয়নি বা সুনামির কোনো লক্ষণও দেখা যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

   

About

Popular Links

x