Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সফরকালে দামেস্কে বিস্ফোরণ

দামেস্কের কেন্দ্রস্থলে অবস্থিত ফোর সিজনস হোটেলের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে  

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৫:২৯ পিএম

মঙ্গলবার (৭ জুলাই) সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে অবস্থিত ফোর সিজনস হোটেলের কাছে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই হোটেলটিতেই আগের রাতে অবস্থান করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। 

সিরিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য এএফপিকে নিশ্চিত করেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নিরাপত্তা সূত্র জানায়, একটি বোমা ময়লার ডাস্টবিনে এবং অন্যটি একটি গাড়িতে ছিল । দুটি বিস্ফোরণই ফোর সিজনস হোটেলের আশপাশে ঘটে।

ঘটনাস্থলে থাকা এএফপির প্রতিনিধিরা জানান, বিস্ফোরণের আগেই প্রেসিডেন্ট ম্যাক্রোঁ হোটেল ত্যাগ করে প্রেসিডেন্ট প্রাসাদে পৌঁছান। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

ম্যাক্রোঁর কার্যালয় বলেছে, ঘটনার সময় তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার পথে ছিলেন। তিনি বিস্ফোরণের শব্দ শোনেননি। ম্যাক্রোঁর সফরও পরিকল্পনা অনুযায়ী স্বাভাবিকভাবে চলেছে।

এদিকে নিরাপত্তার স্বার্থে আশপাশের সড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার কারণ জানতে তদন্তও শুরু হয়েছে।

এর আগে গত সপ্তাহে দামেস্কের কেন্দ্রস্থলের একটি ক্যাফেতে বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং আরও ২০ জন আহত হন।

   

About

Popular Links

x