Thursday, July 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডোনাল্ড ট্রাম্প: ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’ 

তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময়  ট্রাম্প এ মন্তব্য করেন

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৪:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, “আমার মনে হয় এটা শেষ”। 

তিনি বলেছেন, “তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে তারা সেটি ব্যবহার করত। আমার বিবেচনায়, সব শেষ হয়ে গেছে।” সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময়  ট্রাম্প এসব মন্তব্য করেন। 

ট্রাম্প আরও বলেন, “আমি তাদের সঙ্গে আর কোনো লেনদেন করতে চাই না, তারা ‘জঘন্য’। তারা ‘অসুস্থ মানুষ’ এবং অসুস্থ মানুষেরা তাদের নেতৃত্ব দিচ্ছেন। তারা ‘নৃশংস ও সহিংস প্রকৃতির’ লোক।” 

এর আগে, মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, তারা ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টির বেশি নৌযান রয়েছে। 

এছাড়াও, ইরানের বিষয়ে নেটোর ভূমিকা নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

   

About

Popular Links

x